চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর। দুই
হাজারেরও বেশি শূন্য পদে আসছে ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার
বিজ্ঞপ্তি। আগামী ফেব্রুয়ারির শেষদিকে অথবা মার্চের প্রথমদিকে এই বিজ্ঞপ্তি
প্রকাশ করতে পারে সরকারি কর্ম কমিশন। এরই মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়
প্রস্তাবিত পদসংখ্যা চূড়ান্ত করেছে বলে মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে জানা
গেছে।
সূত্রটি
জানায়, ডিসেম্বরে বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও সংস্থার চাহিদাপত্রের
আলোকে পদসংখ্যা চূড়ান্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আর চলতি মাসের দ্বিতীয়
সপ্তাহের মধ্যে চূড়ান্ত সুপারিশ সম্বলিত একটি সারসংক্ষেপ বাংলাদেশ পাবলিক
সার্ভিস কমিশনে পাঠাবে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর পিএসসি সেই সুপারিশের
আলোকে বিজ্ঞপ্তি প্রকাশ করবে।
এদিকে
পিএসসি সূত্র জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় আগামী সপ্তাহের মধ্যে তাদের
সুপারিশ পাঠালে পিএসসি সব প্রস্তুতি শেষ করে ফেব্রুয়ারির শেষে বা মার্চের
প্রথম দিকে ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করবে।
জনপ্রশাসন
মন্ত্রণালয় সূত্রটি আরো বলছে, দুই হাজারেরও বেশি শূন্য পদে সাধারণের জন্য
৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি হবে। এরমধ্যে প্রশাসন ক্যাডারের জন্য ৩০০টি,
পররাষ্ট্র ক্যাডারের জন্য ২০টি, পুলিশ ক্যাডারের জন্য প্রায় ১০০ টি এবং
শিক্ষা ক্যাডারের কয়েকশো পদ থাকবে।
এ
বিষয়ে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক সাংবাদিকদের বলেন, আগের তিনটি
বিসিএস পরীক্ষার কাজ এখনো আমাদের হাতে আছে। ফলে ওই সব কাজ শেষ করে আশা করছি
আগামী মার্চের মধ্যে ৩৮তম বিসিএসের কাজ শুরু করতে পারবো।
জানা
গেছে, পরিবর্তিত নিয়ম অনুযায়ী ৩৮তম বিসিএসেও প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন
করা হবে ১০টি টপিক এর উপর। নম্বর বণ্টন হবে এভাবে- বাংলা ভাষা ও সাহিত্য-
৩৫, ইংরেজি ভাষা ও সাহিত্য- ৩৫, বাংলাদেশ বিষয়াবলি- ৩০, আন্তর্জাতিক
বিষয়াবলি- ২০, ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থাপনা-
১০, সাধারণ বিজ্ঞান-১৫, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি- ১৫, গাণিতিক যুক্তি-
১৫, মানসিক দক্ষতা- ১৫, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন- ১০। সর্বমোট ২০০
নম্বরের পরীক্ষা হবে।

No comments:
Post a Comment