Saturday, January 21, 2017

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ২০৯ নিয়োগ

লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস বা এমইএস। বিজ্ঞপ্তি অনুযায়ী ২০৯ কর্মী নিয়োগ প্রদান করা হবে। শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আবেদন করা যাবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্তলোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস বা এমইএস। বিজ্ঞপ্তি অনুযায়ী ২০৯ কর্মী নিয়োগ প্রদান করা হবে। শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আবেদন করা যাবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর পদে একজন। আপার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট পদে ১৪ জন। সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদে তিনজন। ড্রাফসম্যান ক্লাস-সি পদে চারজন। অফিস সহকারী পদে ৮৪ জন। স্টোরম্যান পদে ২৪ জন। এমটিডি ড্রাইভার পদে ২৬ জন। ফটোকপি অপারেটর পদে আটজন। অফিস সহায়ক বা দপ্তরি পদে পাঁচজন ও অফিস সহায়ক বা পিয়ন পদে ২৩ জন। এ ছাড়া নিরাপত্তা প্রহরী পদে ১৭ জন। আবেদন যোগ্যতা সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর : এসএসসি পাস হলেই পদটিতে আবেদন করা যাবে।

শর্টহ্যান্ডে প্রতি মিনিটে ১০০ শব্দ এবং টাইপিংয়ে ৪০ শব্দ কম্পোজ করার যোগ্যতা থাকতে হবে।

আপার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট : এই পদে আবেদনের যোগ্যতা নূ্যনতম দ্বিতীয় বিভাগে স্নাতক। এ ছাড়া কম্পিউটার কোর্সের সনদসহ এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর : পদটিতে আবেদনের যোগ্যতা এসএসসি। শর্টহ্যান্ডে প্রতি মিনিটে ৮০ শব্দ এবং টাইপিংয়ে ৩০ শব্দের গতি থাকতে হবে।

ড্রাফসম্যান ক্লাস-সি : এই পদে আবেদন যোগ্যতা ডিপ্লোমা ইন ড্রাফসম্যানশিপসহ এসএসসি।

অফিস সহকারী : এইচএসসি পাস হলেই পদটিতে আবেদন করা যাবে। কম্পিউটারে বাংলা ও ইংরেজি টাইপিংয়ের গতি থাকতে হবে মিনিট প্রতি যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ। থাকতে হবে অনুমোদিত ইনস্টিটিউট থেকে কম্পিউটার চালনায় এক বছরের অভিজ্ঞতা।

স্টোরম্যান : এই পদে আবেদনের যোগ্যতা এইচএসসি পাস।

এমটিডি ড্রাইভার : পদটিতে অষ্টম শ্রেণি পাস হলেই আবেদন করা যাবে। তবে থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স।

ফটোকপি অপারেটর : অষ্টম শ্রেণি পাস হলেই পদটিতে আবেদন করা যাবে।

অফিস সহায়ক বা দপ্তরি ও অফিস সহায়ক বা পিয়ন এবং নিরাপত্তা প্রহরী : অষ্টম শ্রেণি পাস হলেই এ পদগুলোতে আবেদন করা যাবে।

প্রার্থীর বয়সসীমা

১৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর।

আবেদনের বারণ

জেলা কোটা পূর্ণ থাকায় পদগুলোতে গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, জামালপুর, টাঙ্গাইল, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, নাটোর, বগুড়া, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বরিশাল ও ঝালকাঠি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না।

বেতন-ভাতা

নির্বাচিত প্রার্থীরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে বেতন-ভাতা পাবেন। সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর পদে ১১০০০-২৬৫৯০ টাকা, আপার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট এবং সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদে ১০২০০-২৪৬৮০, ড্রাফসম্যান ক্লাস-সি পদে ৯৭০০-২৩৪৯০, অফিস সহকারী, স্টোরম্যান ও এমটিডি ড্রাইভার পদে ৯৩০০-২২৪৯০, ফটোকপি অপারেটর পদে ৮৮০০-২১৩১০, অফিস সহায়ক বা দপ্তরি পদে ৮৫০০-২০৫৭০, এবং অফিস সহায়ক বা পিয়ন ও নিরাপত্তা প্রহরী পদে ৮২৫০-২০০১০ টাকা স্কেলে বেতন প্রদান করা হবে। থাকবে সেনাবাহিনীর রেশনসহ অন্যান্য সুযোগ-সুবিধাও।

আবেদন বিস্তারিত

আবেদন করতে হবে অনলাইনে।  প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ওয়েবসাইটে গেলে একটি লিংক আসবে। লিংকে প্রবেশ করে নির্দেশনা অনুসারে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

No comments:

Post a Comment

যুবলীগ থেকে বহিষ্কার হলেন সম্রাট-আরমান

অসামাজিক কার্যকলাপ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও সহ-সভাপতি এনামুল হক আরমানকে যুব...