ঢাকাই ছবির অন্যতম নায়িকা অপু বিশ্বাসকে নিয়ে যেন গুজব আর রটনার শেষ নেই। তার আড়াল হওয়ার পর থেকেই শুরু হয়েছে নতুন গুঞ্জন আর নাটকের। যা ক্রমেই ঘোলাটে করছে পরিবেশ।
এর আগে বেশ কয়েকবার ফিল্মপাড়ার আকাশে ভেসে
বেড়িয়েছে শাকিব-অপুর প্রেমের গুঞ্জন। অপু আড়াল হওয়ার পর এ জুটি বিয়ে করেছেন
বলেও খবর প্রকাশ হয়েছে বেশ কয়েকটি গণমাধ্যমে।বিষয়টি নিয়েই এতোদিন মুখরোচক গল্প রটছে
নিত্য। এমনকি তাদের সন্তান হয়েছে সেই খবরও প্রকাশ হয়েছে। এসব গুজবের
ডালপালা মেলেছে অপুর আড়াল হওয়াকে কেন্দ্র করেই। নতুন বছরের শুরু থেকে আবার
রটছে নতুন খবর। মার্চে ফিরবেন অপু বিশ্বাস। এ খবরের রেশ যেতে না যেতেই অপু
দেশে ফিরেছেন এমন খবর ঢালাওভাবে প্রচার হচ্ছে।
ঢাকাই
চলচ্চিত্রের কয়েকজন পরিচালকের কাছে এ বিষয় জানতে চাইলে, অপু ফিরেছেন এ
বিষয়ে নিশ্চিত করে বললেও তাদের সঙ্গে দেখা বা কথা হয়নি বলে জানান তারা।
গতকাল মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাত ৮ টার দিকে এক অনলাইন নিউজ পোর্টালের
সঙ্গে কথা বলেন অপু বিশ্বাস।
এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘আমি
এখন ঢাকায়। কয়েকদিন আগে ঢাকায় এসেছি। কয়েকদিনের মধ্যে সবাই সবকিছু জানতে
পারবেন। আবার শুটিংয়ে ফিরব। সবার সঙ্গে দেখা হবে।’যে সব সিনেমার কাজ এতদিন বন্ধ আছে সেসব সিনেমার কাজ আবার কবে নাগাদ শুরু করবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সবার কাজ শেষ করে দিব। খুব শিগগিরই তাদের কাজ শেষ করব। এরপর নতুন কাজে হাত দিব।’
প্রযোজকের অর্থ ক্ষতি প্রসঙ্গে অপু বলেন, ‘এফডিসিতে এসে সবার কাছে ক্ষমা চেয়ে নিব।

No comments:
Post a Comment