লাশটি কার? সুন্দরবন-৬ লঞ্চের কেবিন থেকে
উদ্ধার হয়েছে নির্মম হত্যার শিকার এক যুবতির লাশ, তবে মেলেনি কোন পরিচয়,
অন্ধকারেই ঢেকে আছে হত্যা রহস্য
ঝালকাঠি-ঢাকা
রুটে চলাচলকারী এমভি সুন্দরবন-৬ লঞ্চের দুই সুকানীর কেবিন থেকে উদ্ধার
হওয়া সেই যুবতির নিহত যুবতীর কোন পরিচয় মেলেনি । এ ঘটনায় জনমনে ব্যাপক
চাঞ্চল্য সৃষ্টি হয়েছিলো ঘটনার সময়।
জনমনে
প্রশ্ন উঠেছে এতবড় একটি হত্যাকান্ডের পরলাশ কেন এখনও বে-ওয়ারিশই রয়ে গেলো
লাশটি ? পুরো ঘটনাই বা কেন পড়ে রয়েছে ‘রহস্যে বন্দী ‘ হয়ে? রহস্য ঘেরা এ
হত্যার রহস্য কি কোন দিনই উম্মেচন হবে না এমন প্রশ্ন রয়েছে অনেকের । এ ঘটনায় ঝালকাঠি থানায় একটি মামলা হবার প্রায় তিন মাস অতিবাহিত হওয়ার পরও কোন অগ্রগতি হয়ন মামলার এর
আগে গত ২৩ নভেম্বর ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন-৬ লঞ্চটির ২৪ নভেম্বর
ঝালকাঠি লঞ্চঘাটে পৌছানোর পুর্বেই সুকানী খলিল ও জালালের কেবিনে যুবতীকে
নির্মম ভাবে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায় হত্যাকারী ঘাতকরা।
পরে লঞ্চের ষ্টাফরা যুবতীর লাশ পড়ে থাকার
বিষয়টি দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে একটি
হত্যা মামলা রুজু করে বে-ওয়ারিশ লাশ হিসাবে দাফন সম্পন্ন করে । সে ঘটনা
সেসময় ব্যাপক আলোচিত হলেও পরে দিনকে দিনকে নিস্ক্রিয় হয়ে পড়ে । আজ পর্য্ন্ত
মামলার কোন কুল কিনারা খুজে পায়নি পুলিশ ।
এ
ব্যাপারে ঝালকাঠি থানার সেকেন্ড অফিসার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই
আঃ হালিম তালুকদার জানায়, পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট
তৈরী শেষে ময়না তদন্ত করে একটি হত্যা মামলা রুজু করে । এরপর লাশটি পরিচয়
পেতে ব্যাপক চেষ্টা চলছে। মামলার তদন্ত এখনো চলছে। তবে এখন পর্য্ন্ত
হত্যাকারীদের সনাক্ত করা যায়নি । এ ঘটনায় কাউকে গ্রেফতারও করা হয়নি। তবে
নিহত যুবতীর পরিচয় পাওয়া গেলে হত্যা রহস্যের উম্মোচন ও তদন্তে অগ্রগতি
সম্ভব।
No comments:
Post a Comment