Sunday, December 18, 2016

মিরপুরে বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকার একটি বাসা থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হচ্ছেন মোতাহার (৪০) ও তার স্ত্রী শিউলি (৩৫) শনিবার রাতে দারুসসালাম দক্ষিণ বিশিল এলাকার ১০ নম্বর রোডের ১২৩/বি নম্বর করা বাড়ির নিচ তলা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এই বাসায় ভাড়া থাকতেন তারা নিহত দম্পতির পাঁচ বছরের শিশু সন্তানের বরাত দিয়ে দারুসসালাম থানার উপপরিদর্শক (এসআই) শহীদ সোরওয়ার্দী জানান, প্রথমে মোতাহারের স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ সময় মোতাহার বাসায় ছিলেন না। পরে বাসায় এসে মোতাহার তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে নিজেও একই ওড়না দিয়ে আত্মহত্যা করে।
এই দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। এদের মধ্যে বড় ছেলের বয়স ১৬ বছর এবং ছোটজন ৫ বছরের। ছোট ছেলের সামনেই বাবা আত্মহত্যা করেছে বলে সে পুলিশকে জানিয়েছে।
পুলিশ এসে দরজা ভেঙে ওই দু’জনের মরদেহ উদ্ধার করে। পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রী গলার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।
মোতাহার মিরপুরে কাঁচামালের ব্যবসা করতেন। উভয়ের গ্রামের বাড়ি নেত্রকোনার বারহাট্টায়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এসআই শহীদ।

No comments:

Post a Comment

যুবলীগ থেকে বহিষ্কার হলেন সম্রাট-আরমান

অসামাজিক কার্যকলাপ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও সহ-সভাপতি এনামুল হক আরমানকে যুব...