Sunday, December 18, 2016

সময় এসেছে এখন খুশকিকে চিরবিদায় বলার!



চুল পড়া, চুল বৃদ্ধি না হওয়া, চুলকানো সব রকমের সমস্যার সৃষ্টি করে এই খুশকি। খুশকিকে চিরবিদায় জানাতে চান তো?কিন্তু উপায় জানা নেই? তাহলে এই লেখাটি পড়ুন আর জেনে নিন কিভাবে খুশকি দূর করা যায়।
১। চুলের পরিমাণ অনুযায়ি তেল গরম করুন। শ্যাম্পু করা চুলে, মাথার ত্বকে ওই তেল মালিশ করুন। একটা তোয়ালে গরম পানিতে ধুয়ে ভাল করে চিপে নিন। ওই তোয়ালে দিয়ে মাথা ১-২ ঘন্টা জড়িয়ে রাখুন। খুশকি নরম হয়ে যাবে। এবার চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। নিয়মিত কয়েক সপ্তাহ এমন করলে খুশকি চলে যাবে।
২। ১ টি ডিম ভেঙ্গে ভাল করে ফেটিয়ে নিন। ১ কাপ টক দই ফেটিয়ে নিন। এবার ডিম ও দই একসাথে মিশিয়ে আবারও ফেটিয়ে নিন। চুলে দিয়ে ১-১ ১/২ ঘন্টা রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
৩। ১ টেবিল চামচ অলিভ অয়েল ও ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে মাথার ত্বকে লাগান। একটা উড়না দিয়ে মাথা জড়িয়ে রাখুন। সারা রাত রেখে পরের দিন শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এই প্যাকটি চুলের ম্যাজিকের মতো কাজ করবে।
৪। ১ কাপ টকদই ফেটিয়ে নিন। এর মধ্যে ১ টেবিল চামচ মেথি গুড়ো মিশিয়ে চুলে লাগান। ১-২ ঘন্টা রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
৫। ২ টেবিল চামচ বিটের রস,১ টি ডিম,১ টেবিল চামচ লেবুর রস ভাল করে মিশিয়ে চুলে লাগান। ২ ঘন্টা অপেক্ষা করুন। শুকিয়ে গেলে শ্যাম্পু করে ফেলুন। এটি খুশকি দূর করার পাশাপাশি চুল নরম,কোমল ও ঝরঝরে করবে।
৬।হালকা পানিতে মাথা ভিজিয়ে নিয়ে খানিকটা বেকিং সোডা পুরো মাথায় মেখে নিন। ভালো করে ঘষে ঘষে শ্যাম্পু না করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটা মাথার খুলিতে থাকা ছত্রাক দমন করে প্রথমদিকে ত্বককে অতিরিক্ত শুষ্ক করে ফেলতে পারে। কিন্তু অল্পদিনেই ত্বকে স্বাভাবিক তৈলাক্ত অবস্থা ফিরে আসবে। কিন্তু এ সময়ে আপনি খুশকি থেকে মুক্তি পাবেন।
৭।খুশকি ভরা মাথায় ঘৃতকুমারীর রস মেখে নিলে দারুণ আরাম পাবেন। খুশকির জ্বালায় দিনরাত চুলকানো থেকে খানিকটা ছুটিও দেবে ঘৃতকুমারীর রসের শীতল আরাম। এই উদ্ভিদ রসের সমৃদ্ধ উপাদানগুলো আপনার ত্বকের অনেক সমস্যাই দূর করবে।

No comments:

Post a Comment

যুবলীগ থেকে বহিষ্কার হলেন সম্রাট-আরমান

অসামাজিক কার্যকলাপ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও সহ-সভাপতি এনামুল হক আরমানকে যুব...